1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৮ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি নেতা মিজানুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

১৮ বছর পর দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপি নেতা মিজানুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৯০ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

 

দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরেছেন ইতালির লাসপেসিয়ার বিএনপির সাবেক সভাপতি ও লন্ডনে বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান।তিনি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন নাগঝাটিয়া গ্রামের মৃত নুরুল হকের ছেলে।

বুধবার (২৬ নভেম্বর) রাজধানীর শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর তাকে ফুল দিয়ে বরণ করে নেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র নেতাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এর আগে নেতাকর্মী ও সমর্থকরা সকাল থেকেই বিমানবন্দর এলাকায় ভিড় জমান পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাসী বিএনপি নেতা মিজানুর রহমান উপস্থিত কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, দেশে থাকা অবস্থায় ২০০৮ সাল থেকে জনগণের ভোটের অধিকারের দাবিতে রাজপথে আন্দোলন করেছি। আন্দোলন থেকে দূরে রাখতে আওয়ামী প্রশাসন আমার উপর হামলা ও মামলা দিয়েছে। গত ১৬ বছর আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লাখ লাখ মামলা দিয়ে শেখ হাসিনা কাউকে দেশ ছাড়া কাউকে বাড়ি ছাড়া করেছে। সেই ফ্যাসিস্ট সরকার ছাত্রজনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা এখন নিরাপদ ও মুক্ত।

তিনি আরও বলেন,দীর্ঘ ১৮ বছর পর দেশের মাটি পা রাখলাম, প্রিয় জন্মভূমিকে আবারো নতুন করে ঢেলে সাজাতে হবে,সেই লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের জন্য দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের নেতাকর্মীরা সকল বেধাবেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে কুমিল্লা-৯ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম ভাইয়ের পক্ষে কাজ করতে হবে এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুদাফরগঞ্জ উওর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ও সাবেক মেম্বার ফজুল হক, বিএনপির সহ সভাপতি ও ওয়ার্ড বিএনপি সভাপতি আরিফুর রহমান দুলাল, মুনাফ পাটোয়ারী,ছাত্রদলের নেতা সাখাওয়াত হোসেন, মনির, ইউছুফ, বাহার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net