1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ২৭১ বার

 

মুজিব উল্লাহ্ তুষার,চট্টগ্রাম প্রতিনিধি

 

“মাটি বাঁচান, কৃষি বাঁচান, দেশ বাঁচান” এই স্লোগানে ২৯ নভেম্বর ২৫ইং শনিবার দিনব্যাপী চট্টগ্রামে লুমিনাস গ্রুপের কৃষি সেমিনার ও ডিলার লিডার সমাবেশ জেলা ডিলার আজাদ হোসেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম ডিভিশনাল ট্রেইনার কৃষিবিদ মো মুজিব উল্ল্যাহ্ তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট শরমিন ইসলাম ডেইজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক অর্থ লায়ন জাফর উল্লাহ পাটোয়ারী,পরিচালক বিপণন আশিক মাহমুদ, পরিচালক প্রশিক্ষণ ও উন্নয়ন সারওয়ার হোসেন, প্রমুখ।

 

লুমিনাস গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শরমিন ইসলাম ডেইজি তার বক্তব্যে বলেন, “আমাদের কৃষক ভাইয়েরা সবচেয়ে অবহেলিত। যে কারণেই হোক, কৃষি সম্পর্কে তাদের জ্ঞান কম, তাই আমরা তাদের যেভাবে ব্যবহার করি তারা সেই ভাবে ব্যবহার হয়। পাঁচ বছর আগে আমরা স্বপ্ন দেখছিলাম। বাংলাদেশে আমাদের নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। এই নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য নিয়ে লুমিনাস গ্রুপের যাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, “আজ কৃষক ভাইদের আওয়াজ তুলতে হবে। আমরা কৃষিতে ভেজাল ও বিষক্রিয়া সৃষ্টিকারী কোম্পানিগুলিকে বয়কট করি। প্রথমত, আমরা একটি নিরাপদ অর্থনীতি চাই। আমরা নিরাপদ খাদ্য চাই। আমরা নিরাপদ স্বাস্থ্য চাই। আমরা নিরাপদ জীবন চাই। এই তিনটির সাথে পুরো সমাজ জড়িত। প্রথমত, আমাদের প্রতিভা বিকশিত হচ্ছে। আমরা যদি এক জায়গায় সংশোধন করতে পারি। আমরা বিপ্লব আনতে পারি, তাহলে আমরা সত্যিকার অর্থে সুন্দর হব। আজ, আমরা, লুমিনাস গ্রুপ, প্রতিশ্রুতিশীল। এবং আপনাকেও প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা বাংলাদেশে ভেজাল পণ্য ব্যবহার করব না।” আমরা ভেজালমুক্ত খাবার খাবো না।

 

লুমিনাস গ্রুপের পরিচালক অর্থ লায়ন জাফর উল্ল্যাহ্ পাটোয়ারী বলেন, “আমরা বিশ্বাস করি যে লুমিনাস গ্রুপ বাংলাদেশের সেরা গ্রুপগুলির মধ্যে একটি হয়ে উঠবে।” কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড। দেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিক্ষেত্রের আধুনিকীকরণ এখন সময়ের দাবি। জনগণের পুষ্টি ও জনস্বাস্থ্য উন্নত করার জন্য কৃষি উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা বিপ্লবে কোনও বিকল্প নেই।

 

সেমিনারে লুমিনাস গ্রুপ বাজারে নতুন কৃষি পণ্য চালু, পণ্যের গুণমান এবং কার্যকারিতা তুলে ধরেন। কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে এবং টেকসই কৃষি ব্যবস্থা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৃষিকে ভালোবাসুন, কৃষকদের পাশে থাকুন। লুমিনাসের সাথে থাকুন এবং একটি সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন।”

 

কৃষি সেমিনার পরিচালনা করেন পরিচালক ট্রেনিং ও উন্নয়ন সারওয়ার হোসেন।এতে শতাধিক ডিলার ও লিডার উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net