1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে হাইকমিশনারের কাছে অভিযোগ দিলেন একদল ব্রিটিশ আইনজীবী - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

বাংলাদেশে টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে হাইকমিশনারের কাছে অভিযোগ দিলেন একদল ব্রিটিশ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ বার

বাংলাদেশে যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিচারকে ‘পরিকল্পিত ও অন্যায্য’ বলে অভিযোগ করেছেন একদল ব্রিটিশ আইনজীবী। তাঁর বিরুদ্ধে দায়ের করা প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। এর আগে আইনজীবীরা এই অভিযোগ তুলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনারকে চিঠি দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্য সরকারের পদ থেকে পদত্যাগ করেন। তাঁর অনুপস্থিতিতেই বাংলাদেশে মামলার তদন্ত হয়েছে এবং সেই মামলার রায় দেওয়ার সময়ও তিনি উপস্থিত থাকবেন না। মামলা পরিচালনাকারী পক্ষ তাঁর যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেছে।

হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। গত বছর ছাত্র-জনতার আন্দোলন দমনে বলপ্রয়োগ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামের কাছে পাঠানো এক চিঠিতে সাবেক ব্রিটিশ বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ড, সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিভসহ কয়েকজন হাইপ্রোফাইল আইনজীবী বলেন, ‘টিউলিপ ন্যায়বিচারের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁকে অভিযোগ সম্পর্কে জানার সুযোগ দেওয়া হয়নি, এমনকি আইনি সহায়তাও পাননি।’

আইনজীবীদের এই দলে সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ার, ফিলিপ স্যান্ডস ও জিওফ্রি রবার্টসনও আছেন। তাঁরা সবাই কিংস কাউন্সেল, অর্থাৎ রাজা কর্তৃক উচ্চ মর্যাদাপ্রাপ্ত আইনজীবী।

তাঁরা আরও অভিযোগ করেছেন—টিউলিপ যে আইনজীবীকে নিয়োগ দিয়েছিলেন, তাঁকে গৃহবন্দী করা হয় এবং তাঁর মেয়েকে হুমকিও দেওয়া হয়। তাঁদের দাবি, টিউলিপকে অভিযোগ বা প্রমাণ সম্পর্কে অবহিত করা হয়নি। তিনি আইনি প্রতিনিধিও পাননি। যে আইনজীবীকে তিনি নিয়োগ দিয়েছিলেন, তিনি বাধ্য হয়ে সরে দাঁড়ান। চিঠিতে বলা হয়, ‘এমন প্রক্রিয়া মূলত কৃত্রিম। এটি একধরনের সাজানো, অন্যায্য বিচারপ্রক্রিয়া।’

টিউলিপ, তাঁর খালা, মা, ভাই, বোনসহ অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একাধিক মামলার বিচার চলছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে টিউলিপ সিদ্দিক তাঁর খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করে ঢাকার এক উপশহরে মায়ের জন্য একটি জমি বরাদ্দ করাতে ভূমিকা রেখেছিলেন। যদিও টিউলিপ এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ঘটনাগুলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আইনজীবীরা লেখেন, ‘বাংলাদেশে চলমান এই ফৌজদারি মামলাগুলো নিয়ে আমরা গভীর উদ্বেগে আছি। বিশেষত এমন সময়ে, যখন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিয়মিত আইনের শাসন ও ন্যায়বিচারের কথা বলছেন।’ তাঁরা বলেন, ‘যেহেতু টিউলিপ যুক্তরাজ্যে থাকেন এবং তিনি ব্রিটিশ নাগরিক, তাঁকে পলাতক বলা যায় না। তিনি নির্বাচিত এমপি, হাউস অব কমন্সেই তাঁকে পাওয়া যাবে। যথাযথ কারণ থাকলে বাংলাদেশ চাইলে তাঁকে ফেরত নিতে পারে।’

তাঁদের মতে, ‘টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে এই বিচার অন্যায্য। তিনি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ পাচ্ছেন না, বরং একেবারেই পাচ্ছেন না বলা যায়। তাঁর অনুপস্থিতিতে বিচার করার প্রয়োজনীয় কারণও দেখানো হয়নি। আন্তর্জাতিক মানদণ্ডে এ প্রক্রিয়া গুরুতরভাবে পিছিয়ে।’

আইনজীবীরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়ে লিখেছেন, ‘এসব অনিয়ম সংশোধন করে ন্যায়সংগত বিচার নিশ্চিত করুন।’

এর আগে একাধিক ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, টিউলিপের খালা প্রধানমন্ত্রী থাকাকালে তিনি বাংলাদেশ থেকে অন্যায্য সুবিধা পেয়েছেন। যুক্তরাজ্যের মন্ত্রিসভার নীতিমালা বিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনাস গত জানুয়ারিতে তদন্ত করে টিউলিপকে এসব অভিযোগ থেকে মুক্ত করেন। তবে ম্যাগনাস মন্তব্য করেন, পারিবারিক সম্পর্ক ও সরকারি দায়িত্বের কারণে তৈরি হওয়া সম্ভাব্য সুনাম-ঝুঁকি সম্পর্কে টিউলিপের আরও সচেতন থাকা উচিত ছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net