1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ 

প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে- ড. কর্নেল (অব.) অলি আহমদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৬ বার

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি

চট্টগ্রামে চন্দনাইশ উপজেলায় আসহাব সিরাজ পলিটেকনিকের উদ্যোগে ছাত্র-ছাত্রী ও অভিভাবকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ৮ ডিসেম্বর সোমবার ইনস্টিটিউট ক্যাম্পাসে আসহাব সিরাজ পলিটেকনিকের সভাপতি ও টোটাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র (এলডিপি) প্রেসিডেন্ট, সাবেক মন্ত্রী ও সাংসদ ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি’র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা এলডিপি সভাপতি মো. লিয়াকত আলী, প্রধান শিক্ষক মো. আবুল বশর, জামাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, গোলাম কিবরিয়া শিমুল। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মৃদুল কান্তি দেবনাথ। প্রধান অতিথির বক্তব্যে ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেন, শিক্ষার্থীদের লক্ষ্য ঠিক করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রযুক্তি জ্ঞানে বলীয়ান হতে হবে। শিক্ষার্থী-শিক্ষক সুসম্পর্ক বজায় রাখতে হবে। এ বিষয়ে অভিভাবকদের গুরুত্বপুর্ন ভূমিকা পালন করারও পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net