1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯

ঈদগাঁওয়ে রিজার্ভ পাহাড় কেটে জমি ভরাটের অভিযোগ প্রবাসীর বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় রিজার্ভ পাহাড়ের মাটি কেটে পাশ্ববর্তী ধানি জমি ভরাট করে দখলের অভিযোগ উঠেছে শাহাবুদ্দিন নামে এক প্রবাসীর বিরুদ্ধে। খবর পেয়ে বনবিভাগের লোকজন ঘটনাস্থল থেকে মাটি কাটার সরঞ্জাম জব্দ করেছেন বলে জানা গেছে।

 

১৬ ডিসেম্বর ( মঙ্গলবার)  সকাল ১০ টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বামনকাটায় ঘটে পাহাড় কাটার এমনতর ঘটনা।

 

অভিযোগে জানা যায়, বর্ণিত ইউনিয়নের বামনকাটা গ্রামের মৃত গোরামিয়ার পুত্র প্রবাসী শাহাব উদ্দিন সম্প্রতি প্রকাশ্যে রিজার্ভ পাহাড়ের মাটি কেটে পাশ্ববর্তী ধর্মেরছড়া গ্রামের মোজাম্মেল হক ও মৃত মাওলানা মোজাফফর আহমদের মালিকানাধীন ধানি জমি ভরাট করে দখলের চেষ্টা করছেন। একাধিকবার বাঁধা দিলে শাহাবুদ্দিন আরো বেপরোয়া হয়ে উঠে। সম্প্রতি পাহাড় কাটার বিষয়টি নাপিতখালী বনবিটকে জানানো হলে মঙ্গলবার সকালে বনবিভাগের লোকজন সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সরঞ্জাম জব্দ করে মাটি কাটতে নিষেধ করেন। এসময় বনবিভাগের লোকজন এলাকা থেকে সটকে পড়লে ক্ষিপ্ত হয়ে পুনরায় একাধিক লোকজন দিয়ে মাটি কাটা অব্যহত রেখেছে ঐ প্রবাসী।

 

জমি মালিক মোজাম্মেল হক জানায়, শাহাবুদ্দিন প্রকাশ্যে পাহাড় কেটে জোর করে মাটি ভরাট করছে আমাদের ধানি জমিতে। বার বার নিষেধ করার পরও সে কারো কথা মানছেন না। এমনকি বনবিভাগের লোকজনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পাহাড় কেটে মাটি ভরাট চালিয়ে যাচ্ছে বীরদর্পে। ঘটনাটি স্থানীয় মেম্বারকেও অবহিত করেছি।

 

অভিযুক্ত শাহাবুদ্দিনের সাথে একাধিকবার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে স্থানীয় ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান বলেন, পাহাড়ের মাটি কাটছে বিষয়টি এমন না। তবে প্রবাসী শাহাবুদ্দিন নতুন ঘর করার জন্য বসতভিটা কেটে সামান্য নিচু করছে। পাশাপাশি ধানি জমিতে মাটি ভরাটের কথা অস্বীকার করে তিনি বলেন, যেহেতু জমি-ভিটে বাড়ির সীমানা বিরোধ রয়েছে, তাই উভয় পক্ষকে সার্ভে করার পরামর্ম দেয়া হয়েছে।

 

রির্জাভ পাহাড় কাটার বিষয়ে জানতে চাইলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন বলে জানান ফুলছড়ি রেঞ্জের নাপিতখালী বিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন চন্দ্র সিং।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net