1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৫ বার

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অপহরণ বৃদ্ধি ও পাহাড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য থামাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।

 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার–টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর এলাকায় শতাধিক স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। পরে ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও শ্রমজীবী বিভিন্ন পেশার মানুষ প্ল্যাকার্ড–ফেস্টুন হাতে সমাবেশে যোগ দেন।

 

সমাবেশে বক্তারা সাম্প্রতিক অপহৃতদের দ্রুত উদ্ধার, পাহাড়ি এলাকায় টহল জোরদার ও সশস্ত্র সন্ত্রাসী দমনে কঠোর অভিযান পরিচালনার দাবি জানান।

 

স্থানীয়রা অভিযোগ করেন, অপহরণপ্রবণ এলাকার কাছেই বাহারছড়া পুলিশ ফাঁড়ি থাকলেও কার্যকর টহল ও নজরদারি নেই। মাঝে মাঝে “লোক দেখানো অভিযান” চালানো হলেও তা কোনো বাস্তব সাফল্য এনে দিতে পারছে না। এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

 

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, “আমাদের ইউনিয়নে পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের তৎপরতা বেশি। দোকান–বাজারে লোকজন বসলে সশস্ত্র দল এসে ধরে নিয়ে যায়। পাহাড় বড় এবং দুর্গম হওয়ায় অভিযান সফল হয় না।”

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন বলেন, “দিনদিন অপহরণ ভয়াবহভাবে বাড়ছে। এতে মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। প্রশাসনকে আর নীরব না থেকে কঠোর অবস্থান নিতে হবে। পাহাড়ি জনপদজুড়ে পর্যবেক্ষণ ও টহল বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রহিম উল্লাহ আল নোমান বলেন, “ক্রমবর্ধমান অপহরণ আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। পর্যটন ও চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুত নিরাপত্তা জোরদার করে অপহরণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

 

গত ৩০ নভেম্বর সন্ধ্যায় বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালীর পূর্বপাড়া থেকে খেলা করার সময় ছয় শিশু-কিশোরকে অপহরণ করে পাহাড়ে নিয়ে যায় সশস্ত্র সন্ত্রাসীরা। পরে দুজন পালিয়ে এলেও এখনো চারজন তাদের কাছে জিম্মি রয়েছে। এর আগে এ এলাকায় আরও কয়েকজনকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

 

স্থানীয়দের দাবি, দ্রুত সমন্বিত অভিযান না চালালে টেকনাফের শান্ত জনপদ আরও ভয়ংকর নিরাপত্তাজনিত সংকটে পড়বে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net