1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২৮ বার

টেকনাফ (কক্সবাজার), প্রতিনিধি

 

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে কাদা-মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (‌২বিজিবি)।

 

শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে টেকনাফের নাফ নদী সংলগ্ন নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ পোস্ট থেকে প্রায় ৫০০ গজ উত্তর-পূর্ব দিকে নতুন সুইচগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ নতুন সুইচগেট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হবে।

 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল উক্ত এলাকার বেড়িবাঁধ ও সংলগ্ন কেওড়া বাগানে অবস্থান নেয়। এ সময় কয়েকজন মাদককারবারির সন্দেহজনক গতিবিধি নজরে আসে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়।

 

পরবর্তী সময়ে বেড়িবাঁধ সংলগ্ন নদীর তীরবর্তী কেওড়া জঙ্গলে দীর্ঘ তল্লাশি চালিয়ে কাদা-মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, অজ্ঞাত মাদককারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net