1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

টেকনাফে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার আটক ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার

আবু হুমাইর, টেকনাফ।

 

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

 

বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

 

আটক ব্যক্তি হলেন, ২৭ নম্বর এফডিএমএন ক্যাম্প, ব্লক-সি/১, এফসিএন নং-২৭১৬০, এর বাসিন্দা ওলা মিয়ার ছেলে মোঃ সালাম (৩৫)।

 

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১০ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা রয়েছে।

 

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল নাফ নদীতে অবস্থান নেয়। এসময় মিয়ানমার দিক থেকে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখা যায়। নদীর জলসীমা অতিক্রম করার সময় তাদের ধাওয়া করে একজনকে আটক করা সম্ভব হলেও রাতের অন্ধকারের সুযোগে অপর সহযোগীরা পালিয়ে যায়।

 

তিনি আরও বলেন, পলাতক আসামিরা হলেন, ২৭ নম্বর এফডিএমএন ক্যাম্প, নেচার পার্ক, ব্লক-সি/৮ এর বাসিন্দা আয়াছ (৩০) এবং হ্নীলা ইউনিয়নের নেচার পার্ক এলাকার সালাম (৪০)।

 

আটককৃত আসামির কাছ থেকে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net