1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফে মাদক কারবারি আব্দুল শুক্কুর ইয়াবাসহ আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

টেকনাফে মাদক কারবারি আব্দুল শুক্কুর ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৭ বার

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি।

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা সহ  আব্দুল শুক্কুর নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

 

আটক ব্যক্তি হলেন,  টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ড, পশ্চিম সাতঘড়িয়া পাড়া এলাকার বাসিন্দা, মৃত আলী মিয়ার ছেলে আব্দুল শুক্কুর (৩২)।

 

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমোড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

এদিকে এ তথ্য নিশ্চিত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)র এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উক্ত স্থান থেকে ইয়াবা পাচার করা হবে, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় (ডিএনসি)। পরে একজন ব্যাক্তিকে  সন্দেহভাজন চলাফেরা করতে দেখা গেলে ওই ব্যক্তিকে থামানো হয়। পরবর্তীতে তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে (এক হাজার পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে পরবর্তীতে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এবং মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net