1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি

চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় যুবকের উপর হামলা-বেধড়ক মারধর, থানায় অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের অতর্কিত হামলার শিকার হয়েছে মো. রাসেল বাঙালী (৩২) নামে এক যুবক। এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করে। আহত রাসেল উপজেলার চিওড়া ইউনিয়নের চিওড়া নতুনপাড়া এলাকার মৃত শামসুল হকের ছেলে। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে একই ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথা এলাকায় জনৈক হাসানের ফল দোকানে। এ ঘটনায় ভুক্তভোগি রাসেল বাঙালী বুধবার বিকালে নয়জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন।

 

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী এলাকার আবুল হোসেন ও আশরাফ হোসেন আকাশ এর কাছে পাওনা টাকা যথাক্রমে ৭০ হাজার ও ১ হাজার টাকা চাইলে তারা উভয়ে পাওনা টাকা দিতে অস্বীকার করে। কেন টাকা দিবে না? এমন প্রশ্ন করলে তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগি রাসেলের উপর অতর্কিত হামলা করে। এ সময় তাদের অপরাপর সহযোগী একই এলাকার আব্দুল মমিন, ইকবাল হোসেন বাপ্পি, ইব্রাহিম হোসেন বাবু, গোলাপ হোসেন, মো. হাসান, মো. বিজয়, মো. মিঠু সহ অজ্ঞাতনামা আরও ১০/১২ জন যুবক রাসেলকে বেধড়ক মারধর করে। পরে তার শোর-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ঘটনায় প্রতিকার ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার বিকালে ভুক্তভোগি রাসেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন।

 

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাউছার হোসেন বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net