1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতির মরহুম পিতার স্মরণে দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিনের মরহুম পিতা মনজুর আলম মুন্সির স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সন্ধ্যায় ঈদগাঁও বাজারস্থ ফয়জুল গণি তাহসিনুল কোরআন হেফজখানা মিলনায়তনে খতমে কোরানের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভা ও দোয়া মাহফিলে মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ মওলানা সৈয়দ নুর হেলালী, সহ সুপার মাওলানা নুরুল আজিম, বিশিষ্ট আলোচক মাওলানা এনামুল হক ইসলামাবাদী, মরহুমের সুযোগ্য সন্তান উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন।

 

উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের স্বাগত বক্তব্য ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আজাদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাফি আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ মনছুর, এইচ এন আলম, ঈদগাহ মেডিক্যাল সেন্টার এমডি এহছান উল্লাহ,আনোয়ার হোছাইন, হেফজখানার শিক্ষক মওলানা মঈন উদ্দিন ও মওলানা ইকরামুল হক প্রমুখ । দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net