ঢাকা   ১২:১১:৫৮ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

বণার্ঢ্য আয়োজনে চকরিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার

 

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এ প্রতিপাদ্য নিয়ে প্রবাসীদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় কক্সবাজারের চকরিয়ায়

বণার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে এনজিও সংস্থা প্রত্যাশী সিমস প্রকল্পের সহযোগিতায় একটি বণার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোহনা মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শতাধিক প্রবাসগামী ও প্রবাসী নারী পুরুষসহ স্থানীয় সাধারণ ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রুপায়ন দেব। প্রত্যাশী সিমস প্রকল্প অফিসার কামরুজ্জামানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার রিয়াদ মাহমুদ, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এএম ওমর আলী, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম খোকন, বিদেশ ফেরত ছুট্টু মিয়া ও জমির উদ্দীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি