1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি? - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

ঈদগাঁওয়ে বিটিসিএলের জমিতে ফের ব্যানার, আড়ালে হচ্ছেটা কি?

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪০২ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

একাধিক গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অবশেষে টনক নড়েছে বিটিসিএল কর্তৃপক্ষের। তবে সাধারণ মানুষের প্রশ্ন হচ্ছেটা কি? কক্সবাজারের

ঈদগাঁও উপজেলায় বিটিসিএলের জায়গায় অবৈধ ঘেরা ঘিরে গুনজন শিরোনামে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের ১ দিনপর ঐ স্থানে ফের সর্তকীকরন ব্যানার টাঙানো হয়েছে। সেখানে সরকারি সম্পদ দাবী করে ময়লা আবর্জনা ফেলতে নিষেধ করেছেন কতৃপক্ষ।

 

এদিকে ব্যানার টাঙানো একধরনের আইওয়াশ বলে মনে করছেন সচেতন মহল। তারা বলেছেন মুলতঃ টেলিযোগাযোগ সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটিসিএলের কতিপয় কর্মকর্তার সাথে স্থানীয় একটি চক্রের আতাঁতের পরিকল্পিত নমুনা বা আইওয়াশ।

 

সম্প্রতি ঐ চক্র থেমে থেমে টিএনটির বাউন্ডারির উপরে টিনের ঘেরাবেড়া দেয়। এ নিয়ে ছবিসহ সংবাদ প্রকাশের একদিন পর ঈদগাঁও বিটিসিএল এক্সচেঞ্জ অফিসের কোটি টাকা মূল্যের জায়গা জবরদখলের উদ্দেশ্যে অবৈধভাবে দেওয়া টিনের ঘেরার ওপর ব্যানার টাঙিয়ে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যানারে জায়গাটি বিটিসিএল ঈদগাঁও এক্সচেঞ্জের সরকারি সম্পদ উল্লেখ করে সেখানে ময়লা-আবর্জনা না ফেলতে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বিটিসিএল কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয় বলে নিশ্চিত করেছেন বিটিসিএল কক্সবাজারের কনিষ্ঠ ব্যবস্থাপক স্বরূপ দে।

 

প্রসঙ্গত, স্থানীয় একটি পক্ষ বিটিসিএল ঈদগাঁও এক্সচেঞ্জ অফিসের বাজারসংলগ্ন কোটি টাকা মূল্যের উত্তরাংশের কিছু জায়গা নিজেদের বলে দাবি করে আসছে দীর্ঘদিন ধরে। উক্ত জায়গার পশ্চিম পাশের পুরোনো সীমানা প্রাচীরের ওপর রহস্যজনকভাবে থেমে থেমে টিনের ঘেরা দেয়া হলেও এ বিষয়ে নীরব ছিল বিটিসিএল কর্তৃপক্ষ।

 

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিটিসিএল কর্তৃপক্ষের কতিপয় কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে স্থানীয় চক্রটি

 

ময়লা-আবর্জনা থেকে সরকারি সম্পদ রক্ষা’র অজুহাতে জায়গাটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net