1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি কুমিল্লা-৯ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রার্থী সাংবাদিকদের সাথে মতবিনিময়  প্রতীক পেয়ে প্রচারণা শুরু করলেন কুমিল্লা-৯ আসনের ধানের শীষের প্রার্থী আবুল কালাম  কুমিল্লা সিটি কর্পোরেশন কর্মকর্তা-কর্মচারি সমিতির যাত্রা শুরু সভাপতি: আবদুল করিম, সম্পাদক ইকবাল ভূঁইয়া  ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দেশের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে: ডা. তাহের যুব উন্নয়ন অধিদপ্তরের নিবন্ধন পেল ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন তরুণের হাত ধরে ধানের জমিতে সবজি চাষে নতুন সম্ভাবনা ঈদগাঁওয়ে ছিনতাইয়ের শিকার ফেরিওয়ালা

বিএনপি প্রার্থীকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৩ বার

টেকনাফ, (কক্সবাজার), প্রতিনিধি

 

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কাফনের কাপড়সহ ডাকযোগে উড়ো চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির মতো পরিণতি হবে বলে উল্লেখ করা হয়।

শাহজাহান চৌধুরী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল ৯টার দিকে ডাক বিভাগের এক পিয়ন তার বাসায় একটি চিঠি পৌঁছে দেন। চিঠি খুলে তিনি দেখতে পান, সেখানে তাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাকে হত্যার হুমকি দেওয়া হয়। চিঠির সঙ্গে একটি ছোট কাপড়ের টুকরো সংযুক্ত ছিল, যা কাফনের কাপড় বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে প্রেরক হিসেবে মুমিনুল আলম নামের একজনের নাম লেখা রয়েছে। তিনি নিজেকে ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামের কথিত একটি সংগঠনের আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে পরিচয় দিয়েছেন।

 

চিঠিতে লেখা হয়, “জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইল, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। অন্যথায় আপনার পরিণতি শরীফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসেবে পাঠালাম।”

 

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান।

 

তিনি আরও জানান, এ ঘটনায় তিনি উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

 

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোনে শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলেছেন। শাহজাহান চৌধুরী জানান, এ ধরনের হুমকিতে সাহস না হারিয়ে নির্বাচনী মাঠে পুরোদমে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net