1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশুদের গল্পে দাদুভাই শিশু সাহিত্য পুরস্কার পেলেন কথা সাহিত্যিক তুলতুল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার

শিশুদের গল্পে দাদুভাই শিশু সাহিত্য পুরস্কার পেলেন কথা সাহিত্যিক তুলতুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৩৮৩ বার

নিজস্ব প্রতিবেদক:

প্রখ্যাত কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুল দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬ অর্জন করেছেন। কবি সংসদ বাংলাদেশ আয়োজিত কবি রফিকুল হক দাদুভাইয়ের ৯০তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘দাদুভাই শিশুসাহিত্য উৎসব ও দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার ২০২৬’।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিশুসাহিত্যিক আখতার হুসেন। তিনি সহ আরও অতিথিবৃন্দের হাত থেকে পুরস্কারপ্রাপ্তরা সম্মাননা গ্রহণ করেন। প্রধান অতিথিও একই পুরস্কারে ভূষিত হন।

 

পুরস্কারপ্রাপ্ত তরুণ লেখক ও জনপ্রিয় কথাসাহিত্যিক শাম্মী তুলতুল একজন বহুমুখী সাহিত্যিক। তিনি একাধারে কবি, উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, ভয়েস প্রেজেন্টার, দাবা খেলোয়াড় ও বেগম রোকেয়া চরিত্রের মডেল। ছোটবেলা থেকেই তিনি দেশের শীর্ষ জাতীয় পত্রিকা—কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, মানবকণ্ঠ, পূর্বকোণ, আজাদী, প্রতিদিনের সংবাদ, খোলা কাগজ, এনটিভি অনলাইন, নবারুণ ও অন্যান্য মাধ্যমে নিয়মিত লিখে আসছেন। পাশাপাশি এপার বাংলা ও ওপার বাংলা দুই জায়গাতেই তার লেখা ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়াও জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও প্যারিসের বিভিন্ন বাংলা পত্রিকাতেও তিনি লিখছেন। তাকে দুই বাংলার জনপ্রিয় লেখক হিসেবেও পরিচিত।

 

সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি ও মুক্তিযুদ্ধ-সমৃদ্ধ পরিবারে জন্ম নেওয়া শাম্মী তুলতুলের বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রকাশনা থেকে মোট ১৬টি বই প্রকাশিত হয়েছে। এ পর্যন্ত তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “দাদুভাই শিশুসাহিত্য পুরস্কার অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সম্মাননা। একজন সম্মানিত গুণী সাহিত্যিকের নামে এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত গর্বিত।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net