1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
উত্তরায় ২০০ ছিন্নমূল মানুষকে কম্বল দিল পথশিশু ফাউন্ডেশন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪ চন্দনাইশের এমপি জসিম বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হন মহম্মদপুরে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মাগুরায় শ্রীপুরের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান,মতবিনিময় সভাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন 

উত্তরায় ২০০ ছিন্নমূল মানুষকে কম্বল দিল পথশিশু ফাউন্ডেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৩২৬ বার

এস কে সানি (উত্তরা ঢাকা):

ঢাকা রাজধানীর উত্তরায় কনকনে শীতে ফুটপাতে রাত কাটানো অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে ‘পথশিশু ফাউন্ডেশন’।

 

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উত্তরার বিমানবন্দর এলাকা থেকে শুরু করে টঙ্গী বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দুই শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

 

সংগঠনের স্বেচ্ছাসেবীরা রাতভর উত্তরার জসিমউদ্দিন, রাজলক্ষ্মী, আজমপুর, বিএনএস সেন্টার, হাউজবিল্ডিং ও আবদুল্লাহপুর এলাকার ফুটপাতে শুয়ে থাকা মানুষের হাতে এসব কম্বল তুলে দেন।

 

হাড়কাঁপানো শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক উপকারভোগী।

 

কম্বল বিতরণকালে পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন বলেন, “তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকা মানুষগুলোর কষ্ট সীমাহীন। একজন মানুষও যেন শীতের রাতে কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। তবে সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে এই সংকট মোকাবিলা করা সহজ হবে।

 

তিনি জানান, চলতি শীত মৌসুমজুড়ে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

সংগঠনটির এই কার্যক্রমে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলাবিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন।

এছাড়াও টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, সাপ্তাহিক মুক্তমন-এর সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পথশিশু ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে পথশিশু ফাউন্ডেশন নিয়মিত স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে কাজ করে আসছে। গভীর রাতে স্বেচ্ছাসেবকদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, এমন উদ্যোগ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে কার্যকর ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net