1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কানায় কানায় পূর্ণ পঞ্চগড় চিনিকল মাঠ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কানায় কানায় পূর্ণ পঞ্চগড় চিনিকল মাঠ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৮১ বার

নিজস্ব প্রতিবেদক |

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি সমাবেশকে কেন্দ্র করে পঞ্চগড় চিনিকল মাঠ কানায় কানায় পূর্ণ। শুক্রবার ভোরেই প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। সকাল থেকেই ধীরে ধীরে জড়ো হন জামায়াতসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা।

 

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর বক্তব্য দেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।

 

 

সমাবেশে জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, আগামী ১২ তারিখে যে জাতীয় নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের অগ্রনায়ক ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একত্রিত হয়েছি। এই নতুন বাংলাদেশে কোনো জালিমের অবস্থান হবে না।

 

তিনি বলেন, পঞ্চগড়ে ভালো হাসপাতাল নেই। আমাদের নেতা ডা. শফিকুর রহমান জানিয়েছেন ৬৪ জেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করা হবে। আমাদের পঞ্চগড়েও হাসপাতাল হবে ইনশাআল্লাহ। আমাদের পঞ্চগড়ের কৃষকরা সুদমুক্ত ঋণ পাবে।

 

সমাবেশে আরও বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং এনসিপির উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক ও পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net