1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা-৯ আসনে জাতীয় পার্টি প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

কুমিল্লা-৯ আসনে জাতীয় পার্টি প্রার্থীসহ ৮ জনের মনোনয়ন বাতিল 

বিএনপি-জামায়াতের প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন বৈধ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৯১ বার

এম.এ মান্নান লাকসাম-মনোহরগঞ্জ(কুমিল্লা) প্রতিনিধি

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করেছেন জেলা রিটার্নিং কর্মকতা। এ সময় কুমিল্লা-৯ আসনের মোট ১৩ প্রার্থীর মধ্যে বিএনপির,জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে জাতীয় পার্টি, খেলাফত মজলিস ও স্বতন্ত্রসহ ৮ প্রার্থীর মনোনয়ন।

 

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১২টায় কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ যাচাই-বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

 

এ সময় সদর আসনের সব প্রার্থী উপস্থিত ছিলেন।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, কুমিল্লা-৯ আসনে দাখিলকৃত ১৩ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে এর মধ্যে ৮ জন প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় তা বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া অন্য ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি জানান,হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।

 

মনোনয়নপত্র বৈধ যাদের তারা হলেন- আবুল কালাম (বিএনপি), ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন সিদ্দিকি (জামায়াত), আবু বকর ছিদ্দিক (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ),সেলিম মাহমুদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ),মিজানুর রহমান চৌধুরী (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)।

 

নিজ নিজ মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর শুকরিয়া ব্যক্ত করেন বিএনপির প্রার্থী আবুল কালাম ও জামায়াতের প্রার্থী ছৈয়দ একেএম সরওয়ার উদ্দীন সিদ্দিকি তারা দুজনই বলেন, এখন পযন্ত নির্বাচনি পরিবেশ সুন্দর আছে। প্রশাসনের চলমান কার্যক্রমে আমরা খুশি। আশা করছি, একটি ভালো নির্বাচন হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net