1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চাকরিয়ার খুটাখালী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

চাকরিয়ার খুটাখালী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ২২৪ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী থেকে অজ্ঞাতনামা প্রায় ৩০/৩২ বছরের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর পাড়াস্থ ছড়ার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

 

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল।

 

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গত ২/১ দিনের যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিকে ছড়ার পানিতে ফেলে রেখে যায়। এদিকে লাশটি উদ্ধারকালে চকরিয়া থানার ওসি ‌ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।

 

উদ্ধারকালে থানা পুলিশের এসআই সোহরাব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আজিজ, খুটাখালী ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net