1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে মোহনপুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেবিদ্বারে মোহনপুর উচ্চ বিদ্যালয় নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ২৮৮ বার

সংবাদ বিজ্ঞপ্তি

দেবিদ্বারের ঐতিহ্যবাহী মোহনপুর উচ্চ বিদ্যালয়কে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী।

 

 

 

মঙ্গলবার দুপুরে দেবিদ্বার নিউমার্কেট এলাকার একটি স্থানীয় হোটেলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, তিনি আদালতের আদেশ অনুযায়ী বিধি মোতাবেক প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত এবং তাঁর দায়িত্বকালীন সময়ের সকল আয়-ব্যয়ের হিসাব ক্যাশ বই ও ভাউচারে সঠিকভাবে লিপিবদ্ধ রয়েছে। নিরীক্ষা অধিদপ্তরের তদন্তেও কোনো আর্থিক দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। অথচ সাবেক এডহক কমিটির সভাপতি কমিটির সিদ্ধান্ত ছাড়াই এককভাবে কারণ দর্শানো নোটিশ ও সাময়িক বহিষ্কারের আদেশ দিয়েছেন, যা বিধি বহির্ভূত।

 

 

 

 

গত ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিদ্যালয় প্রাঙ্গনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, কমিটির সদস বৃন্দ সহ শত শত মানুষের সামনে আমি পুঙ্খানুপুঙ্খ ভাবে আমার হিসাব তুলে ধরি। সভাপতি সাহেবও উপস্থিত ছিলেন। সেখানে সভাপতি মহোদয়কে উদ্দেশ্য করে কয়েকবার বলা হলেও তিনি অর্থ আত্মসাৎ এর কোন প্রমান দিতে পারেন নাই। পরে বলেছেন ২৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে বিদ্যালয়ে এসে সমস্যা সমাধান করবেন কিন্তু তিনি আর বিদ্যালয়ে না এসে পদপদবির ক্ষমতা দেখিয়ে বিভিন্ন দপ্তরে প্রভাব খাটিয়ে রিপোর্ট তৈরী করে যা উদ্দেশ্য মূলক।

 

 

 

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, প্রধান শিক্ষক কোনো অর্থ আত্মসাৎ করেননি। কমিটির সম্মিলিত সিদ্ধান্ত ছাড়া সভাপতির এককভাবে বহিষ্কারের ক্ষমতা নেই।

এলাকাবাসীর পক্ষে সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান বলেন, বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মোহনপুর উচ্চ বিদ্যালয়কে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

 

 

স্কুলের শিক্ষক প্রতিনিধি মনিরুল হক অভিযোগ করে বলেন, সাবেক সভাপতি দায়িত্ব গ্রহণের পর নিয়মবহির্ভূতভাবে রেজুলেশন তৈরি ও স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেন। এতে আপত্তি জানানোয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অভিযোগ তোলা হচ্ছে।সংবাদ সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাবেক কমিটি সদস্য, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net