1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

নোয়াখালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ২৫২ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালীর মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

 

বৃহস্পতিবার সকালে সোনাইমুড়ী উপজেলার বিদ্যালয়ের সামনে এ সাধারণ শিক্ষার্থী ব্যানারে এ কর্মসূচী পালন করে তারা।

 

বিক্ষোভকারীদের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩টি সুনির্দিষ্ট অভিযোগ আনে। এর মধ্যে বেতন বন্ধ ও শোকজ বিনা কারণে সহকারী প্রধান শিক্ষকসহ একাধিক সিনিয়র শিক্ষকের বেতন মাসের পর মাস বন্ধ রাখা এবং কথায় কথায় কারণ দর্শানোর নোটিশ প্রদান।নিরাপত্তা প্রহরী, আয়া এবং অন্যান্য কর্মচারী নিয়োগে ঘুষ গ্রহণের অভিযোগ আনে তারা।

এ ছাড়া নামমাত্র মূল্যে কম্পিউটার ল্যাবের আসবাবপত্র ও পুরাতন সরঞ্জাম বিক্রি এবং নতুন ভবনের আসবাবপত্র আত্মসাৎ। এসএসসির ফরম পূরণে নির্ধারিত ফি-র চেয়ে অতিরিক্ত (৩০০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত) আদায় এবং শিক্ষা অফিস থেকে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে।

 

আজ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার ও ফেস্টুন হাতে অংশগ্রহণ করে।আন্দোলনরত শিক্ষার্থীরা “দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের অপসারণ চাই” বলে স্লোগান দেয়।

 

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী জানান, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রধান শিক্ষকের দুর্নীতির কারণে শিক্ষকরাও সবসময় আতঙ্কে থাকেন। আমরা এই দূষিত পরিবেশ থেকে মুক্তি চাই এবং অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করছি।”

 

এ দিকে শিক্ষার্থীদের আন্দোলনের কারনে গত চারদিন থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছে প্রধান শিক্ষক। ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রধান ফটক ও প্রধান শিক্ষক কার্যালয়ে তালা মেরে দিয়েছে।

 

এই বিষয়ে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন আপনারা চাইলে আমি সকল ডকুমেন্টস দেখাতে পারব। ছাত্ররা যে অভিযোগ তুলে তা সম্পূর্ণ মিথ্যা।

 

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকবৃন্দ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিক্ষা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net