1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীর সরলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

বাঁশখালীর সরলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ২৪৬ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় বিশেষ অভিযানে দুই চিহ্নিত শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (২৫ জানুয়ারি) ভোররাতে পরিচালিত এই অভিযানে তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন- সরল ইউনিয়নের বাসিন্দা এমদাদুল্লাহ (৪১) ও জয়নাল আবেদীন (২৬)। সেনা ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘটিত একাধিক সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পূর্ব থেকে একাধিক মামলার রেকর্ড (হিস্ট্রি শিট) রয়েছে এবং তাঁরা পলাতক আসামি হিসেবে চিহ্নিত ছিলেন।

 

সূত্র আরও জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, চিহ্নিত অপরাধীরা নতুন বাজার এলাকায় অবস্থান করছে। এ তথ্যের পরিপ্রেক্ষিতে রবিবার ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুজনকে আটক করা হয়।

 

অভিযানকালে নতুন বাজার এলাকার বেড়িবাঁধ সংলগ্ন আমান উল্লাহর বাড়ির পেছনের একটি টমেটো ক্ষেত থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের ফেলে যাওয়া ২টি দেশীয় তৈরি একনালা বন্দুক, ৩টি ১২ বোর তাজা কার্তুজ, ৭টি ১২ বোর কার্তুজের খোসা এবং ৩টি রামদা উদ্ধার করা হয়।

 

এ বিষয়ে বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, ‘সরল ইউনিয়নের নতুন বাজার এলাকা সম্প্রতি অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত হওয়ায় আমরা সেখানে বিশেষ নজরদারি জোরদার করেছি। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুইজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা সম্ভব হয়েছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।’

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net