1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা খবর আদৌ সত্য নই বলে দাবী করছেন শিক্ষক আবদুর কাদের। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ধর্মেরছড়া গ্রামের মৃত গোরা মিয়ার পুত্র ও পেশায়  কলেজ শিক্ষক। বিষয়টি একটি পক্ষের ষড়যন্ত্র ও তাদের পরিবারের বিরুদ্ধে অপপ্রচার বলে মনে করেন তিনি।

 

সম্প্রতি ঈদগাঁও ৭১ টিভি নামে একটি পেইজবুক পেইজে “ইসলামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে রাতের আঁধারে সরকারি রিজার্ভ পাহাড় কাটা হচ্ছে। স্থানীয় জামায়াত নেতা মান্নান ডাক্তার এবং তাঁর বড় ভাই মাস্টার আব্দুল কাদের এই পাহাড় কাটার সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে” শিরোনাম ভিডিও ফুটেজ আমার দৃষ্টি গোচর হয়েছে। প্রচারিত ভিডিওর সাথে বাস্তবতার মিল খোঁজে না পাওয়ায় গণমাধ্যম কর্মীদের আরো সচেতন হওয়ার অনুরোধ শিক্ষক আবদুল কাদের।

 

তিনি বলেন,প্রকৃত বিষয় হলোঃ ইসলামপুর ধর্মেরছড়া আমাদের পৈতৃক ধানি জমিতে ( মৌজা নাপিতখালী,  আরএস দাগ নং ৮৭০, এমআরআর খতিয়ান নং ৩১১/৫৩, জোত নং ১৮৫, সৃজিত বিএস খতিয়ান নং ৮৩৩, বিএস দাগ নং ৯৭২১, মোট জমি পরিমান ৫১ শতক) মাটি জমে উঁচু ও চাষাবাদ কাজে চরম সংকট দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় জমি হালকা নিচু বা চাষ উপযোগী করতে মাটি সরাতে স্কেভেটর মেশিন ব্যবহার করা হয়। এমনতর বিষয়টি স্থানীয় একটি মহল জামায়াত তকমা দিয়ে আমাদের পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রচার করে মানহানির চেষ্টা করেন। আমি এ ধরনের গর্হিত কাজ থেকে বিরত থাকার জন্য সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাচ্ছি। অন্যতায় ব্যক্তিগত আক্রোশে ডাহা মিথ্যাচার করা হলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।

 

বিষয়টি খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্টদের

সংবাদ প্রচারে আরো যত্নবান হওয়ার আহবান জানিয়ে প্রশাসনসহ সকলকে  বিব্রত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net