ঢাকা   ০৭:০৩:৩৯ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

ঈদগাঁওয়ে মাদক সরঞ্জামসহ জিয়াবুল গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে মাদক সেবনের সরঞ্জামসহ জিয়াবুল হক নামে এক মাদকাসক্ত যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থানা পুলিশ উপজেলার ফকিরাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃত জিয়াবুল হক প্রকাশ করিম (৩৮) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া গ্রামের কবির আহমদের পুত্র।

 

থানা পুলিশ সুত্রে জানা গেছে, থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে জিয়াবুল করিমকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় মাদক সংশ্লিষ্টতায় তার সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, সরঞ্জামসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে জিয়াবুল করিমের মতো মাদকাসক্ত ও কারবারিদের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি