1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬০ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁওয়ে হাজেরা- নুর  ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি এর পুরস্কার ও শিক্ষক সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে  উপজেলা পরিষদ হল মিলনায়তনে বৃত্তি ও  সংবর্ধনা প্রদান করা হয়।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ফাউন্ডেশনের পৃষ্টপোষক ব্যারিষ্টার নুরুল আজিম।

 

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা কোনো অনুগ্রহ নয়, এটি একটি জাতির অস্তিত্ব রক্ষার প্রধান হাতিয়ার।

 

যে জাতি শিক্ষাকে গুরুত্ব দেয় না, ইতিহাস তাকে ক্ষমা করে না। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজকে নেতৃত্ব দেবে। তাই তাদের মেধা বিকাশে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ।

 

তিনি বলেন, ‘শিক্ষকদের সম্মান না করলে শিক্ষাব্যবস্থাকে শক্তিশালী করা সম্ভব নয়।

শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেন না, তারা নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলেন। একজন শিক্ষকের সম্মান নিশ্চিত হলে একটি প্রজন্ম আলোকিত হয়। কিন্তু শিক্ষকের অবমূল্যায়ন হলে সেই জাতি অন্ধকারের দিকে এগিয়ে যায়।

 

জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের প্রোগ্রাম অর্গানাইজার  ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে ছিলেন আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা অধ্যক্ষ হেফাজত উল্লাহ নদভী, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক  গিয়াস উদ্দিন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক শহিদুল হক, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নজরুল ইসলাম হোছাইনী, গোমাতলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আবদুল জলিল প্রমুখ।

 

উপজেলার ৯ টি মাদরাসা ও ৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৭ জন শিক্ষার্থী হাজেরা- নুর  মেধাবৃত্তি ২০২৫’ পরীক্ষায় অংশগ্রহণ করে।  মাত্র ৫০ টাকা ফিতে শিক্ষার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরদেরকে নগদ  টাকার বৃত্তিসহ সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

 

একই সাথে অনুষ্টানে জয়নাল আবেদীন,  মাওলানা নুরুল ইসলাম ও মিন্নুনাহারসহ তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net