1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ:

শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও গুণীজন সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে সকাল দশটায় ইসলামিয়া সুপার মার্কেট হতে বাদ্যযন্ত্র সহকারে এক উচ্ছ্বাস-আবেগের শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে মিলিত হয়।

 

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক সাদীর সভাপতিত্বে জন্ম উৎসবের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাছিম খান। প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা এড. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল হাবীব রেজা।

 

জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইউনিটের উপদেষ্টা ভোরের আলো সাহিত্য আসরের সহ সভাপতি মোতাহের হোসেন, সংস্থার সাংগঠনিক সম্পাদক আলী রেজা সুমন, যুগ্ম সম্পাদক হাজী মো: আবু সাঈদ, করিমগঞ্জ উপজেলার সভাপতি সাদেক আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক তন্ময় আলমগীর, তাড়াইল উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আফসর উদ্দীন, হাওর টাইমসের সম্পাদক খায়রুল ইসলাম, কালের নতুন সংবাদের সম্পাদক খায়রুল ইসলাম, আরিফুল জব্বার আরমান, রইছ উদ্দীনসহ বিভিন্ন ইউনিটের সাংবাদিকরা এতে শামীল হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখেন।

 

অনুষ্ঠানে সাংবাদিক মো. আজিজুল হক তালুকদার ও কার্টুনিস্ট মো. আজাদ রহমান বিপ্লবকে স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net