1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

নাকাপায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির রামগড় উপজেলা-এর অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে।

 

আজ (রবিবার) গুইমারা রিজিয়ন-এর আওতাধীন সিন্দুকছড়ি জোন-এর উদ্যোগে উপজেলার নাকাপা বাজার এলাকায় একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

 

সিন্দুকছড়ি জোন সদর ও জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ কার্যক্রম চলে। ক্যাম্পেইনের নেতৃত্ব দেন জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)।

 

ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি—উভয় সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মোট ২১০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এর মধ্যে ১২০ জন পাহাড়ি এবং ৯০ জন বাঙালি নাগরিক চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।

 

দুর্গম পাহাড়ি এলাকায় উন্নত স্বাস্থ্যসেবা পাওয়া যেখানে কষ্টসাধ্য, সেখানে বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও বিনামূল্যে ওষুধ পেয়ে সেবাগ্রহীতারা সন্তোষ প্রকাশ করেন।

 

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে সিন্দুকছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net