1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কবিরহাটে বালুবাহী পিক-আপভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২  নোয়াখালীর সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন এসপি এন এম নাসিরুদ্দিন  সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের

নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগের ১২টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল ক্ষমতার পালাবদল। অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে। দুর্নীতি এখন বাংলাদেশের এক নম্বর সমস্যা। এবারের নির্বাচন হচ্ছে দুর্নীতি প্রতিরোধের নির্বাচন। এবারের নির্বাচন হচ্ছে জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন। একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে।

 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে। নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে। তাই, উন্নয়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিন।

 

ডা. তাহের বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মো. জাফর আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীমের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান, সেক্রেটারি মু. বেলাল হোসাইন, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, মো. আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, ইকবাল হোসেন মজুমদার, এমদাদুল হক শাহী, রুহুল আমিন, এনসিপি’র গণভোটের প্রচারনার এ্যাম্বাসেডর আবু সুফিয়ান রায়হান, উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা শাহজালাল, পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, এনসিপি’র চৌদ্দগ্রাম উপজেলার যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার, ছাত্রশিবিরের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি নুরুল ইসলাম মোল্লা, মুন্সীরহাট ইউপি’র প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, শহীদ জামশেদুর রহমানের চাচা আইয়ুব মিয়াজী, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডা. মিহির চন্দ্রনাথ লিটন প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, ব্যবসায়ী দেলোয়ার হোসেন মোল্লা, বাহাদুর হোসাইন, জামায়াত নেতা কপিল উদ্দিন মোল্লা, মো. ইসরাফিল সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড জামায়াত-শিবির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net