1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ নবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় চলাকালীন সময়ে প্রধান শিক্ষকের কোচিং ও পরীক্ষার ফি আদায়  মাগুরায় মাদক সেবনের অপরাধে নিতাই সরকারকে ৩ মাসের কারাদন্ড প্রদান পুঁজিবাজারে সূচকের বড় পতন সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর পিংক বাসে ই-টিকিটিং চালু, যেভাবে টিকিট কাটবেন সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ

নির্মাণাধিন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৩২ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

 

নির্মাণাধিন একটি তিনতলা ভবনের পলেস্তারার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২ ফেব্রুয়ারী)  দুপুর ১২ টার টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বাজারে এ ঘটনা ঘটে। নিহতের নিকটআত্মীয় ডুলাহাজারা কলেজ ছাত্রদল আহবায়ক আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহতরা হলেন বর্ণিত ইউনিয়নের গর্জনতলী গ্রামের আবু তাহেরে পুত্র লাল মুহিত উদ্দিন সাগর (৩৩), একই এলাকার মোহাম্মদ জোহারের পুত্র মোহাম্মদ উসমান (১৭)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে,খুটাখালী বাজারে একটি তিন তলা ভবনের পলেস্তারার কাজ করছিলেন ৩ জন নির্মাণশ্রমিক। ওই ভবন গেষে হাই ভোর্টের বৈদ্যুতিক লাইন গেছে। সোমবার সকালে এসে নির্মাণশ্রমিকেরা ভবনের পলেস্তারার কাজ করছিলেন। দুপুর ১২ টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত লাল মুহিত উদ্দিন সাগর  প্রথমে লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঝাঁকুনিতে অপর শ্রমিক উসমান নিচে পড়ে যান।  স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

 

চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেন বলেন, ভবনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২জন নির্মাণশ্রমিক মারা গেছেন। সহকর্মীরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। খবর পেয়ে থানা পুলিশ তাদের বাড়ির উদ্দেশ্য  রওয়ানা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net