ঢাকা   ০৭:৩৯:২৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

সাংবাদিকদের উদ্যোগে মুসল্লীদের মাঝে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় মুসল্লীদের মাঝে প্রেসক্লাবের উদ্যোগে লুঙ্গি, গামছা ও টুপি বিতরণ করা হয়েছে।

 

 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বুড়িচং প্রেস ক্লাব মিলনায়তনে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার অসহায় মুসল্লিদের মাঝে নামাজের জন্য প্রয়োজনীয় এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। তিনি এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

 

 

বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি এবং বুড়িচং বিআরডিবির চেয়ারম্যান মোঃ কবির হোসেন।

 

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন বাচ্চু মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ শাফি, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক ফয়েজ আহমদ এবং সদস্য কিবরিয়া, মোঃ মহিউদ্দিন ও মোহাম্মদ মারুফসহ অন্যান্য সদস্যরা।

 

 

বিতরণ অনুষ্ঠানের আগে সংক্ষিপ্ত আলোচনায় অতিথিবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও প্রেস ক্লাবের কল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি