ঢাকা   ০৩:৪৯:০২ পিএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত  ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিতষ বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভায় কুমিল্লায় আন্তর্জাতিক রেডিওলজি দিবস পালি ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত

সৈয়দপুরে শহর জামায়াতের আমীর অসুস্থ দোয়ার আবেদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহর জামায়াতের আমীর আলহাজ¦ শরফুদ্দিন খান গুরুত্বর অসুস্থা হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি গত প্রায় এক সপ্তাহ ধরে চরম অসুস্থতায় কাটাচ্ছেন। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। রংপুরের কছির উদ্দিন হাসপাতালে তার বাম পায়ে অস্ত্রপাচার করা হয়েছে। বর্তমানে তিনি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছেন। তিনি তার সুস্থতার জন্য সৈয়দপুরবাসীসহ দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।

উল্লেখ্য, আলহাজ¦ শরফুদ্দিন খানের বাবা সামসুদ্দিন খান পাকিস্তান আমল থেকে জামায়াতে ইসলামীল সাথে জড়িত। তার নেতৃত্বেই সৈয়দপুর তথা নীলফামারী জেলায় সংগঠনের কার্যক্রম বিস্তার লাভ করে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দীর্ঘদিন সৈফদপুর শহর জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে খান সাহেব নামে চিনতেন। তার সুযোগ্য সন্তান হিসেবে শরফুদ্দিন খানও ছাত্র জীবন থেকে ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত এবং দায়িত্বশীল হয়ে সাংগঠনিক কাজ আঞ্জাম দিচ্ছেন। তাদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সেহাত কেমিকেল কোম্পানী উত্তরবঙ্গে অত্যন্ত নামকরা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পন্য সামগ্রীর মধ্যে কাদেরী তেল খুবই জনপ্রিয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি