1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৮ বার

মো. শাহ্জালাল মিয়া,(সোনারগাঁ) নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার ২৭ ফেব্রুয়ারী বিকালে পিরোজপুরের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রেীয় সহ -সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। তিনি বলেন সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে যাকাত ভিক্তিক অর্থ ব্যবস্থা চালু করতে হবে, তাহলেই দেশে দারিদ্র্য বিমোচন সম্ভব। যারা আল্লাহর এই বিধান বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই আগামী দিনে সকল নির্বাচনে জনপ্রতিনিধি হিসেবে জনগন ভোট দিবে। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্দেশ্যে হলো শ্রমজীবি মানুষকে কোরআনের কথা জান্নাতের কথা বলতে হবে। এ দাওয়াত সকল শ্রমজীবি মানুষের মাঝে পৌছিয়ে দিতে হবে।

 

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রেীয় মজলিশে শূরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া।

 

তিনি বলেন ছাত্র-জনতার আত্ম ত্যাগের মধ্য দিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে তা কোন ভাবেই নষ্ট করতে দেওয়া যাবেনা। স্বৈরাচারের আমলে যারা জুলুম লুণ্ঠন করেছে তাদের এখন শক্ত হাতে কঠোর ভাবে প্রতিহত করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের সকল কলকারখানার মালিকদের বলছি এবার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে।

 

বিশেষ অতিথির বক্তৃতায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ড. আজগর আলী বলেন, আল্লাহ কুরআনে বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। এই নীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হলে কুরআনের আলোকে দেশ প্রতিষ্ঠিত করার কোন বিকল্প নাই।

 

এছাড়াও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ শাখার সিনিয়র সহসভাপতি আব্দুল মজিদ শিকদার প্রমুখ।

 

পবিত্র মাহে রমজানের মাহাত্ম্য শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন সোনারগাঁ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুর রহমান সোহাগের সঞ্চালনায় শ্রমীক, ড্রাইভার, দিনমজুর, ব্যাবসায়ীদের পাশাপাশি থানা ও ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net