1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় তেহরানে ইসরাইলি ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১ বার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার।

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও উপজেলায় কর্মরত অসুস্থ সাংবাদিকদের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঈদগাঁও বাজারস্থ একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিনের ( বিজয় টিভি) সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান আজাদের ( দৈনিক সাঙ্গু) সঞ্চালনায় রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

 

এসময় সাবেক সভাপতি মাষ্টার গিয়াস উদ্দিন, দৈনিক পুর্বকোণ প্রতিনিধি এস এম তারেক, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি এম শাজাহান চৌধুরী শাহিন, ঈদগাঁও বাজার কমিটির সাবেক সেক্রেটারী মুফিজুর রহমান মুফিজ ও ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হারুন রশিদ বক্তব্য রাখেন।

 

মাহফিলে কর্মরত সাংবাদিকদের মধ্যে আনোয়ার হোছাইন ( আমারদেশ), আজাদ মনসুর ( বাংলাদেশ বেতার, কক্সবাজার) কাফি আনোয়ার ( দৈনিক বাঁকখালী), এইচএন আলম ( দৈনিক মিল্লাত), এম বজুলুর রহমান( কক্সবাজার সংবাদ), আবু বক্কর চৌধুরী ( দৈনিক আপনকন্ঠ), রবিউল আলম ( দৈনিক মেহেদী) ও মোঃ সেলিম ( অগ্রযাত্রা প্রতিদিন) প্রমুখসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

 

ইফতারের পূর্ব মুহূর্তে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং ঈদগাঁওর

উন্নয়নে সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন। বক্তারা বলেন, প্রেসক্লাব কেবল সাংবাদিকদের সংগঠন নয়, এটি সাধারণ মানুষের অধিকার রক্ষার একটি আস্থার জায়গা।

 

ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত পরিচালনা করেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

সবশেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net