1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ ঈদগাঁওয়ে কৃষকদের উন্নয়নে পার্টনার কংগ্রেস শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী  মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের মতবিনিময় সভা

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ ।

বুধবার (৪ মার্চ) বিকেলে ঈদগাঁও থানা কম্পাউন্ডে নানা পেশা শ্রেনীর লোকজনকে নিয়ে এ মতবিনিময় সভা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ পিয়ার।

 

মতবিনিময় সভায় স্থানীয় জনগণ তাদের বিভিন্ন অভিযোগ ও সাম্প্রতিক সময়ে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিভিন্ন দিক তুলে ধরেন।

 

এতে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।

 

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, উপজেলা জামায়াত আমীর সলিম উল্লাহ জিহাদি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা প্রেসক্লাব সভাপতি সেলিম উদ্দিন,জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,

সাংবাদিক এসএম তারেক ও মেম্বার সালাহ উদ্দিন কাদের বক্তব্য রাখেন।

 

মতবিনিময়কালে স্থানীয়রা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চিত্র তুলে ধরেন। তারা বলেন, সাম্প্রতিক সময়ে শান্তি শৃঙ্খলা চরমভাবে অবনতি হয়েছে।

 

এলাকার কিছু উঠতি যুবক ও কিশোর নানা অপরাধ কর্মকাণ্ডে ব্যবহার হচ্ছে। তারা মাদকসেবন ও ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েছে। তাদের বিরুদ্ধাচরণ করলেই হয় নানা ঝামেলা।

 

অনুষ্টানে পুলিশের কর্মকর্তারা স্থানীয় জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, পুলিশ জনগণের সেবক, বন্ধু। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। যেকোনো পরিস্থিতিতে আমরা আমাদের দায়িত্ব থেকে পিছু হটাবো না। নিজেদের অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষ কেন বলির পাঠা হবে? তারা কেন আতংকে থাকবে? জনগণের আইনি সুরক্ষা নিশ্চিত করার জন্য পুলিশ যেকোনো পদক্ষেপ নিতে বাধ্য থাকবে।

 

ঈদগাঁও থানার সাব ইন্সপেক্টর আজিমুল হকের সঞ্চালনায়  অন্যানের মধ্যে শিক্ষক সাংবাদিক গিয়াস উদ্দিন, শ্রমিক নেতা সেলিম আকবর, উপজেলা যুবদল আহবায়ক কামাল হোসেন মেম্বার, যুবনেতা মামুন সিরাজুল মজিদ, কৃষকদল নেতা ওমর ফারুক, ছাত্র নেতা হাবিব আজাদ, মেম্বার নাসির উদ্দীন কায়সার, মেম্বার নুরুল হুদা প্রমুখসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net