1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার  ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল চন্দনাইশে পৃথক মোটর বাইক দুর্ঘটনায় নিহত-৩, আহত-১ নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় তেহরানে ইসরাইলি ‘আগ্রাসনের’ খবর নিশ্চিত করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঈদগাঁওয়ে অবৈধ চাঁদাবাজি বন্ধে এমপির নির্দেশে বিএনপির মাইকিং উঠানে দাদির, সরিষা ক্ষেতে নাতনির বিবস্ত্র মরদেহ উদ্ধার ১৫ রমযানের মধ্যে সকল শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে -ড. ইকবাল হোসাইন ভূইয়া  ঈদগাঁওয়ে মাজার জিয়ারতে শুরু সাইফুল ইসলামের নির্বাচনি প্রচারণা চন্দনাইশে মালিককে গুলি করে হত্যা, ৩টি গরু লুট

মৃত্যু নিয়ে ধুম্রজাল চন্দনাইশে লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ০ বার

এস.এম.জাকির, চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চন্দনাইশ পৌরসভার হাজির পাড়া গ্রামের লাগড়ী ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২ সন্তানের জননী আয়েশা সিদ্দিকা মুক্তা (২২) এর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

গতকাল ২৮ ফেব্রুয়ারী বাদে মাগরিব স্থানীয়দের সংবাদের ভিত্তিতে হাজির পাড়ার হাছান আলীর ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম জিফাতের স্ত্রী মুক্তার লাশ উদ্ধার নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। জিফাতের পরিবারের দাবি মুক্তা আত্মহত্যা করেছে। অপরদিকে মুক্তার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ লাগড়ী ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে। মুক্তার ২ বছরের ১টি ছেলে ও ৩ মাসের ১ টি কন্যা সন্তান রয়েছে। তার পরিবারের দাবি বিয়ের পর থেকে মুক্তাকে তার স্বামী বিভিন্ন বিষয় নিয়ে নির্যাতন করতো এই নিয়ে একাধিকবার সালিশ ও হয়েছে । থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস খাঁন বলেছেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরহতাল প্রস্তুত করা হয়েছে। ময়নাতন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে। তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net