1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে নৃশংস হত্যাকাণ্ড আখ্যা, সুশীল ফোরামের তীব্র শোক ও ক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৭২ বার

ডেক্স রিপোর্টঃ

ঢাকা, ২ মার্চ ২০২৬ — যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে সুশীল ফোরাম।

সংগঠনটি একে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন এবং বিশ্বশান্তির জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে।

আরও বলা হয়, ফেব্রুয়ারির শেষদিকে সংঘটিত এ হামলার পর ইরান জুড়ে শোকের ছায়া নেমে আসে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, বাংলাদেশে এই ঘটনাকে “শাহাদাত” হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করছে ।

সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিস্ট), সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক বলেন,

এই নৃশংস হত্যাকাণ্ড মানবতার জন্য এক গভীর ট্র্যাজেডি। তিনি বলেন, একজন নেতাকে এভাবে হত্যা করা সভ্য বিশ্বব্যবস্থার জন্য কলঙ্কজনক এবং এটি বৈশ্বিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মধ্যে ফেলবে।

 

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।

সুশীল ফোরাম মনে করে, এমন ঘটনা বিশ্বে নতুন করে সংঘাত ও অস্থিরতার ঝুঁকি বাড়াবে এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net