1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার

ঈদগাঁওয়ে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে নারীকে অপহরণ, ধর্ষণ ও স্বর্ন চুরির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সাঈম উদ্দীনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার রাতে  চট্টগ্রামের লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ মার্চ রাতে ভিকটিমকে অপহরন করে চট্টগ্রামের একটি হোটেলে নিয়ে  জোরপূর্বক ধর্ষণ করে। তার ব্যবহৃত ৫ ভরি স্বর্ন লুট করে।

 

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত সাঈম আত্মগোপনে চলে যায়।

শনিবার রাতে তদন্তকারী কর্মকর্তা ঈদগাঁও থানা পুলিশের এসআই মুজিবুর রহমান ও এসআই মোঃ আজিমুল হকের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রধান আসামী সাঈম উদ্দীনকে গ্রেফতার করেন। সে ওই এলাকারই বাসিন্দা।

 

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net