1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১২০ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জাগ্রত জালালাবাদ সংগঠনের উদ্যোগে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

১৯ মার্চ দুপুরে উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবারড্যাম সংলগ্ন রাস্তার মোড় এলাকায় ঈদ সামগ্রী বিতরন কর্মসুচী সম্পন্ন হয়।

 

সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনের সঞ্চালনায় ও মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে  ছিলেন কার্যকরি পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোবারক সাঈদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান তানভীরুল ইসলাম আইয়ুব।

 

এছাড়াও সংগঠনের কার্যকরী পরিষদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জুবাইর, নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল কবির রাকিব, দপ্তর সম্পাদক ইমতিয়াজ আলম ফাহিম, অর্থ সম্পাদক শহিদ জুমলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদুল কবির রাহাতসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এসময় বক্তারা জাগ্রত জালালাবাদের এ ধরনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, সমাজের বিত্তবানদের সম্মিলিত প্রচেষ্টায়ই একটি মানবিক ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net