1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১১৬ বার

বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা আবুল ফজল বলেছেন-কুরআন সুন্নাহ’র আলোকে নিজেকে পরিচালিত করলে সে মানুষ অসুন্দরের পথে চলতে পারেন না। সমাজ কলুসিত হতে পারেনা। রমজান মাস সংযম, ধৈর্য লোভহীন থাকা ও ইবাদতের মাস। এমাসে আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব।

 

তিনি বুধবার (১৮ মার্চ) বিকেলে ঈদগাঁও বাজারস্থ একটি অভিজাত হোটেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদ ১৯৯০ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন।

 

পরিষদের সভাপতি মুফিজুর রহমান মুফিজের সভাপতিত্ত্বে ও সাধারন সম্পাদক  আবদুল মোনাফের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে ছিলেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আবুল ফজল ও বিশেষ আলোচক ছিলেন মমতাজুল উলুম ফরিদিয়া আলিম মাদরাসার প্রভাষক মোঃ ইউনুছ বিন নজির।

 

এসময় সম্মানিত অতিথিদের মধ্যে শিক্ষক জাফর আলম, কক্সবাজার জেলা প্রশাসনের কর্মকর্তা ছৈয়দ করিম, বৃহত্তর জনকল্যান পরিষদের সাবেক সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদি, সিনিয়র সাংবাদিক রেজাউল করিম,  ঈদগাঁও উপজেলা প্রেসক্ৱাব সভাপতি সেলিম উদ্দিন, দৈনিক আমারদেশ প্রতিনিধি আনোয়ার হোসাইন, পরিষদের সদস্য ইয়াছির পারভেজ চৌধুরী, এড, জসিম উদ্দিন, শাহাব উদ্দিন, মহি উদ্দিন, মোঃ ইকবাল, মনজুর, আবুল কালাম, মোস্তাক, মোঃ ফারুক ও জাহেদ ফরাজিসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত  ছিলেন।

 

পরে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net