1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৭ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার ভোরে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা করা হয়। পরে শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

 

এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

 

অন্যদিকে দিবসটি উপলক্ষে বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে দেশপ্রেম ও শৃঙ্খলা প্রদর্শন করে।

 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, সহকারী প্রোগ্রামার তানিম রহমান, বীরমুক্তিযোদ্ধা তরুণ তপন চক্রবর্তী, স্বজন সমাবেশের উপদেষ্ঠা প্রফেসর আবুল বাসার, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন,  স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী, সাধারণ সম্পাদক ফজলুল করিম ফয়সাল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net