1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল  নোয়াখালীর কবিরহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১,গুরুতর আহত ৩  ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে ঈদগাঁওয়ে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত FAF মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন  ডলু নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন, ইউএনও’র কাছে স্মারকলিপি নবীনগরে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে বজ্রপাতে এক শিশুসহ ৩ জনের মৃত্যু  কালিগঞ্জের খাজাবাড়িয়ায় চলাচ‌লের রাস্তা নি‌য়ে বিরোধে দা ও কোদালের কোপে নারীসহ ৩ জন রক্তাক্ত জখম

কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি 

শাহাদাত হোসেন রাসেল, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৬ বার

কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সংযোগ সড়ক ও  সাহেবেরঘাট সেতু ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি করেছে ফেনী জেলা প্রশাসন।

৫ই মার্চ (বৃহস্পতিবার) ফেনী জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মনিরা হক মহোদয়ের স্বাক্ষরিত এই গণ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

 

যেখানে বলা হয়েছে, ফেনী জেলার সোনাগাজী উপজেলার ওলামা বাজার ও নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়ক সংযোগ রক্ষাকারী সেতু হিসেবে সাহেবের ঘাট ব্রীজটি অতন্ত্য গুরুত্বপূর্ণ।

পাশ্ববর্তী জেলা হতে বালু সরবরাহ ও পরিবহন করার কারনে সাহেবেরঘাট সেতুটি বর্তমানে হুমকির পর্যায়ে আছে।

স্থানীয় জনগণের ভোগান্তি ও সেতু রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সেতুর উপর দিয়ে ২০(বিশ) টনের অত্যাধিক বোঝাইকৃত যানবাহন চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

 

নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে, “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এবং “বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২” অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা উল্ল্যেখ করা হয়েছে।

 

উক্ত গণ বিজ্ঞপ্তি’র অনুলিপি, সিনিয়র সচিব ভূমি মন্ত্রণালয়, ঢাকা। সিনিয়র সচিব পানি সম্পদ মন্ত্রণালয়,ঢাকা।

সচিব,পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।চেয়ারম্যান, জাতীয় নদী রক্ষা কমিশন,ঢাকা।  বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ, পুলিশ সুপার ফেনী’র কার্যালয়সহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

এবং সর্ব সাধারণের অবগতির জন্য গণ বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে টানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net