1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ইব্রাহীম খলিল, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯৬ বার

কুমিল্লার দেবিদ্বারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক সংগঠন “রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরাম”-এর উদ্যোগে দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল ৩টায় রসুলপুর পশ্চিম বাজার ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৩৫০ জন সুবিধাভোগীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

 

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরে অনুদানদাতাদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

মোঃ জাকির হোসেন ও মোহাইমিনুল দীপুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীন ইসলাম মাস্টার। অতিথিদের পক্ষে বক্তব্য দেন সংগঠনের অন্যতম শুভাকাঙ্ক্ষী মোঃ কবির আহমেদ মুনশী।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সহকারী অধ্যাপক ও সাংবাদিক আই কে ইব্রাহীম তাঁর বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ। বিশেষ করে প্রবাসী অনুদানদাতাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”

 

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি জুলহাস সরকার, অর্থ সম্পাদক শাহ আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল সরকার, সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলমসহ অন্যান্য সদস্যরা।

 

উপহার পেয়ে সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net