1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু'টি পরিবার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার

এস কে সানি ( নিজস্ব প্রতিবেদক)
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১১৮ বার

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের কাশিমবাজারে “পথশিশু ফাউন্ডেশন”র উদ্যাগে একটি অসহায় পরিবারের মাঝে নতুন ঘর বিতরণ করা হয়েছে।

 

এছাড়া অপর একটি পরিবারকে নতুন টিন উপহার দিয়ে পুরনো ঘর মেরামত করে দেয়া হয়েছে।

 

আজ সোমবার (২৩ মার্চ, ২০২৬) সকালে সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো: ওমর ফারুকের উপস্থিতিতে অসহায় পরিবারের নতুন ঘরটির শুভ উদ্বোধন করা হয়।

 

এসময় পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, কৃষি গবেষক ড. মোহাম্মদ সহিদুল হক বীর, মোহাম্মদ মতিয়ার রহমান, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমজাদ হোসেনসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

 

ঈদের সময় নতুন ঘর উপহার পেয়ে সাদিকুল আবেগে আপ্লুত হয়ে এ প্রতিবেদককে বলেন, এখন আমার পরিবার নতুন রুপে একটি ঠিকানা খুঁজে পেল। একমাত্র ঘরের কারনে আমাকে শশুর বাড়িতে থাকতে হয়েছে। আজ থেকে আমি আমার পরিবার নিয়ে নিজ ঘরে থাকতে পারবো। এজন্য তিনি পথ শিশু ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

 

অপরদিকে একবান নতুন টিন পেয়ে অসহায় ছুরতুন নেছা এ প্রতিবেদককে বলেন, এখন আর বৃষ্টির পানি মাথায় পড়বে না। যারা আমাকে বিপদের সময় সহায়তা করেছে তাদের জন্য অফুরন্ত দোয়া ও সর্বদা শুভ কামনা রইল।

 

পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মো: ফরিদ আহমেদ নয়ন তার বক্তৃতায় বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময় অসহায় মানুষের পাশে থাকাটাও এক বড় ধরনের আনন্দের ব্যাপার। আগামীতে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে গাইবান্ধা জেলার হরিপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে একটি করে নতুন ঘর দেয়ার জন্য অঙ্গীকার কিংবা আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net