1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সব সময় সোচ্চার থাকবে: মীর হেলাল এমপি

মো.মুজিব উল্ল্যাহ তুষার, চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৫২ বার

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি বলেছেন, শ্রমিকরা একটি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের পরিশ্রম, ঘাম এবং ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে শিল্প-কারখানা, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। কিন্তু দুঃখজনকভাবে বহু ক্ষেত্রেই শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন, কর্মক্ষেত্রে নানা ধরনের বৈষম্য, অবিচার এবং অনিরাপদ পরিবেশের শিকার হন।

 

বাংলাদেশ সরকারে ভুমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপির সাথে জালালবাদ ষোলশহর আঞ্চলিক শ্রমিকদলের নবগঠিত কমিটি ১৪ মার্চ শনিবার সকালে চট্টগ্রাম বাস ভবনে সৌজন্য সাক্ষাৎ এবং ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একটি রাষ্ট্রের অর্থনীতি, উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের সাথে শ্রমিক সমাজ গভীরভাবে সম্পর্কিত। সেই শ্রমিকদের শৃঙ্খলা ও অধিকার প্রতিষ্ঠায় শ্রমিক দল সোচ্চার থাকবে।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সবসময় শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার প্রশ্নে সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা বিশ্বাস করি— শ্রমিকদের অধিকার নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। শৃঙ্খলা ছাড়া কোনো শিল্প-কারখানা বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না, আবার শ্রমিকদের অধিকার উপেক্ষা করেও কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয়।

 

শুভেচ্ছা বিনিময় কালে চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চল (জেলা মর্যাদা) নব কমিটির সভাপতি আজিজ উদ্দিন মিন্টু, ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চান মিয়া নেতৃত্বে উপস্থিত ছিলেন, সহ সভাপতি,যথাক্রমে মো ইব্রাহীম, শরিফুল ইসলাম পাটোয়ারী,মো দাউদুল ইসলাম,আবুল বশর,মো খোকন,সি:যুগ্ম সম্পাদক মো ফয়সল মাহমুদ,যুগ্ম সম্পদক সম্রাট, সুজা উদ্দীন,মো মোস্তফা,দপ্তর সম্পাদক আলমগীর, সাংগঠনিক সম্পদাক মো ইসলাম,মো আলমগীর প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net