1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী টাঙ্গাইলে চাঁদা না দেওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে হামলা, আহত ঠিকাদার ও ট্রাকচালক ঈদগাঁওয়ে বিদ্যালয় পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ কক্সবাজার জেলা হাইয়স, জীপ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হলেন সেলিম আকবর ঈদগাঁওয়ে উপজেলা জামায়াতের সদস্য বৈঠক অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাঙ্গাবালীতে কবর ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ  মাগুরার শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে সাপের কাঁমড়ে কৃষকের মৃত্যু গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার

সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন মোসলেহ উদ্দিন আহমদ 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪৯ বার

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। বুধবার (২৫ মার্চ) তিনি পূর্ববর্তী সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ’র কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। গত ১৬ মার্চ তাঁকে সিআইডি প্রধান হিসেবে পদায়ন করা হয়।

সিআইডি প্রধান হিসাবে যোগদানের আগে তিনি অতিরিক্ত আইজিপি লজিস্টিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোসলেহ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। খাগড়াছড়ি পার্বত্য জেলার এই কৃতি সন্তান চাকরিজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ, ভোলা, কুষ্টিয়া ও শেরপুর জেলার এসপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও জাতিসংঘের আওতাধীন মিশনে সুদান ও কসোভোতে দায়িত্ব পালন করেছেন।

সিআইডি প্রধান হিসাবে দায়িত্বভার গ্রহণের পর সিআইডি সদর দপ্তরে অফিসারদের সঙ্গে পরিচিতি সভায় অংশগ্রহণ করেন এবং নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net