কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়া সাতগড়িয়াপাড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়।
উক্ত সহায়তা প্রদানের সময় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা পরিচালক মনির আহমদ, সংগঠনের সভাপতি জুবাইর,
সাধারণ সম্পাদক ইসতিহার হোসেন ফাহিম, সংগঠনিক সম্পাদক রাকিব, সদস্য জাফর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরপরিদর্শন করেন উপস্থিত মানবিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এ সময় ক্ষতিগ্রস্ত আবদুর রহমানের ছেলে শাহজাহানের পরিবারের হাতে নগদ টাকা ও পোষাক তুলে দেয়া হয়।
ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন প্রতিষ্টাতা পরিচালক ও সম্ভব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মনির আহমদ বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার অত্যন্ত অসহায়। তাদের প্রতি আমরা সবাই সহযোগিতার হাত বাড়াই, তাহলে তারা কিছুটা ক্ষতি পুষিয়ে উঠতে সক্ষম হবে।