1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন করেছেন প্রশাসন

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার

কক্সবাজারের ঈদগাঁওয়ে জনস্বার্থ ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে একটি জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় গরুর বাজারের পাশেই ছাগল বাজারের জন্য স্থায়ী স্থান নির্ধারণ করা হয়েছে।

 

কক্সবাজার সদর রামু আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় বাজারের ডিসি রোড থেকে ছাগল বাজারটি শনিবার (১৮ এপ্রিল)  দুপুরে সরিয়ে নিয়েছেন উপজেলা প্রশাসন।

 

উপজেলা প্রশাসন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি পরিবারের সমন্বিত উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেন  ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম।

 

তিনি বলেন, এমপির নির্দেশে বা প্রশাসনিক তৎপরতায় ছাগল বাজার সরিয়ে নেওয়া হয়েছে। মূল বিষয় হলো ডিসি রোডের ছাগল বাজারের কারনে বাজারে যানজট ও জনদুর্ভোগ লেগেই থাকত। জনদুর্ভোগের বিষয়টি এমপি মহোদয়কে বলা হলে তিনি গতকাল সরজমিন পরিদর্শন করে প্রশাসনকে ছাগল বাজারটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বাজারটি সরিয়ে বিদ্যমান গরু বাজারের পাশে হস্তান্তর করেন।

 

সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে স্থানটি নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নিরাপদ ও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। এতে উচ্ছেদের শঙ্কা কমবে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা চালাতে পারবেন।

 

এছাড়া, নির্দিষ্ট স্থানে পশু কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতারাও সহজে প্রয়োজনীয় পশু সংগ্রহ করতে পারবেন।

 

এদিকে দীর্ঘদিন পরে হলেও ছাগল বাজারটি ডিসি রোড থেকে সরিয়ে নেয়ায় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net