1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত হাটহাজারী সমিতি ইউএই’র ৮ম বর্ষপূর্তিতে সেলাই মেশিন উপহার পেলো ৪৮ নারী দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে কোম্পানীগঞ্জের ব্যবসায়ি শামীম নিহত  সোনারগাঁয়ে এসএসসি কেন্দ্রে পুরাতন প্রশ্নে পরীক্ষা, পরে নতুন প্রশ্নে পুনরায় আয়োজন ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর  উপহার সামগ্রী বিতরণ লাকসামে এসএসসি পরীক্ষার্থী- অভিভাবকদের পানি ও স্যালাইন দিল ছাত্রদল আদালতের নির্দেশ অমান্য করে চরমোনাইতে উচ্ছেদ অভিযান, এসিল্যান্ডকে লিগ্যাল নোটিশ ঈদগাঁওয়ে শিশু ধর্ষনের অভিযুক্ত জাহাঙ্গীর গ্রেফতার ঈদগাঁওয়ে শিবিররের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মাগুরায় বরিশাট ঈদগাহ উন্নয়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত 

ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

চলতি সালের এসএসসি / দাখিল পরীক্ষা নকলমুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এক মতবিনিময় সভা গতকাল রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ওডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক ও কক্সবাজার-২ কেন্দ্রের কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত। এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার -২ এবং-৪ দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ আয়োজিত মতবিনিময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মোঃ মহি উদ্দিন।

 

পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকদের  দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী।

এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সহ- সুপার মাওলানা সৈয়দ নূর হেলালী, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সহকারি প্রধান শিক্ষক নুরুল আবছার।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জালাল মুনির। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসা সমূহের অধ্যক্ষ-সুপার এবং কর্মরত শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net