1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাবি সাংবাদিকদের ওপর হাম'লায় বিএফইউজে ও ডিইউজের তী'র নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন 

ঢাবি সাংবাদিকদের ওপর হাম’লায় বিএফইউজে ও ডিইউজের তী’র নিন্দা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২০২ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতিসহ সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। সংগঠন দু’টির নেতৃবৃন্দ অবিলম্বে এ হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

আজ শুক্রবার বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক যুক্ত বিবৃতিতে বলেন, ঢাবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ সদস্যদের ওপর গত দু’দিনে যে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে তা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা কিছুই নয়। সাংবাদিক সমাজ বিগত ১৭ বছর মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য যে আন্দোলন সংগ্রাম করছে তার ঘা শুকাতে না শুকাতে সাংবাদিকদের ওপর এধরনের হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। কারণ, ছাত্র জনতার পাশাপাশি বহু সাংবাদিকের প্রাণের বিনিময়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে। কাজেই স্বাধীন সাংবাদিকতা বিরোধী যেকোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আমরা বিশ্বাস করি, বহু মতপথের গণতান্ত্রিক ব্যবস্থা টিকে রাখার জন্য স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যম অপরিহার্য। যারা এ সত্য উপলব্ধি করতে ব্যর্থ হবে তারাই স্বাধীন সাংবাদিকতা বিরোধী এবং গণতন্ত্রের দুশমন হিসেবে চিহ্নিত হবে।

বিএফইউজে ও ডিইউজে’র পক্ষ থেকে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। অন্যথায় অতীতের মতো সাংবাদিক সমাজ আবারও রাজপথে নামতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net