বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের পক্ষে শুভেচ্ছা জানান হয়। রাজধানীর বাংলামোটরে অবস্থিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুশীল ফোরামের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীল ফোরামের সভাপতি মোঃ জাহিদ (বিশিষ্ট লেখক, কলামিস্ট ও গবেষক), সাধারণ সম্পাদক ডাঃ আল হাসান মোবারক, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল্লাহ, সহ-সভাপতি মোঃ ফজলুর করিম শামীম, মাসুমা খাতুন মুক্তি, জবা ইসলাম, মোঃ নূরনবী রিপন, মোঃ হানিফুর রহমান, আবুল হাসানাত মোঃ আমিন, মোঃ আবু আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
“দৃষ্টি জুড়ে দেশ” স্লোগান নিয়ে ২০০৬ সালের ৩১ মার্চ যাত্রা শুরু করা বাংলাভিশন দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও সুস্থ বিনোদন পরিবেশনের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করে আসছে। প্রতিষ্ঠার ২১ বছর পূর্তি উপলক্ষে চ্যানেলটি নানা কর্মসূচির আয়োজন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, কেক কাটা এবং বিশেষ আয়োজন। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সংস্কৃতি অঙ্গনের তারকা এবং চ্যানেলটির কলাকুশলীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং আগত অতিথিরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।